ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২১:৪৮:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো

জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন স্পিকার 

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫১ পিএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার

জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে শপথ গ্রহণের পর আজ শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানান। পরে ডেপুটি স্পিকার মো ফজলে রাব্বি মিয়া জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ড. শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ (পীরগঞ্জ) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেন।